সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাটে এক সংবর্ধনা অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে ঘোড়াঘাট কে.সি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের হল রুমে আলোক শিখা ফাউন্ডেশন এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা নবনির্বাচিত সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ছাত্রদের অধিকার রক্ষায় ও হলের শিক্ষার্থীদের কল্যাণে তার ভূমিকা ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

নবনির্বাচিত সদস্য তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ছাত্রদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বদা কাজ করে যাব। ছাত্রদের সমস্যা ও চাহিদা তুলে ধরার চেষ্টা করব।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা ছাত্র রাজনীতির ইতিবাচক চর্চা, শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও সামাজিক নেতৃত্ব গঠনের বিষয়গুলো তুলে ধরেন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রভাষক সিরাজুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আহাদুল ইসলাম বায়েজিদ, সহকারী শিক্ষক মেজবাহুল কবির ফুয়াদ, সহকারী শিক্ষক আনিছুর রহমান, বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল হাদী, শরিফল ইসলাস মিঠু, সিয়াম চৌধুরী সহ আলোক শিখা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST