শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপি’র প্রতিদ্বন্দ্বীতা করার মত কোন দল নেই, জেলা যুবদল মাসুদুল ইসলাম মাসুদ

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

রাফছানজানী শুভ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় উপজেলার ২ নং পালশা ইউনিয়নের ডুগডুগিহাট পুড়ইল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা যুবদল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব রেজাউর রহমান রেজা,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুর ইসলাম শান্ত এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে যুবদলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

কর্মী সম্মেলনে দলীয় নেতারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকৌশল ও কর্মসূচি তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন ও হয়রানির মুখেও যুবদল গণমানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবে।

এ সময় জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ বলেন, ১৭ বছর আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমরা হত্যা, গুম, খুন হয়েছি, আমরা মামলা খেয়েছি, জেল খেটেছি। আমাদের পরিবারের মা- বোন থেকে শুরু করে সকলেই হয়রানির শিকার হয়েছে। আমরা আমাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারি নাই। এত নির্যাতিত হবার পরেও ১৭ বছরে আমরা দল ত্যাগ করি নাই। আজকে শেখ হাসিনা কোথায় ৩০০ এমপি মন্ত্রী কোথায়, দেখেন ১৭ বছর ধরে এই দেশের মানুষদের শোষণ নিপীড়ন করে কেউ এই বাংলাদেশে নেই, আওয়ামীলীগের মত একটি দল ধ্বংস নিঃশেষ হয়ে গেছে। একটি বিষয় দেখেন বিশ্বের কোন দেশ শেখ হাসিনা কে স্থান দেয়নী কিন্তু মুদি তার স্বামী তার কাছে গিয়ে বসে আছে। আজকে বিএনপি’র প্রতিদ্বন্দ্বী করার মত কোন দল নেই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এত নির্যাতনের শিকার হয়েছেন তবুও দেশ ছেড়ে পালান নেই। শেখ হাসিনা তাকে বিতাড়িত করার জন্য তারেক রহমানকে কি নির্যাতন করেছিল তা আপনারা জানেন। আমাদের এক ভাই আরাফাত রহমান কোকো নির্যাতন করে মেরে ফেলেছে কিন্তু আমাদের নেত্রী এই দেশ ত্যাগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST