বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের সর্ববৃহৎ গণমাধ্যম কর্মীদের প্লাটফর্ম জাতীয় সাংবাদিক সংস্থা। ১৯৮২ ইং থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা এই সংগঠনের প্রতিষ্ঠাতা লাখো সাংবাদিকের আইডল সাংবাদিক সমাজের পথ প্রদর্শক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির  উদ্যোগে মরহুম সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে জয়দেবপুর রোড তৃপ্তি ম্যানশন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির
সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ তাইজুলের  সঞ্চালনায় গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া প্রতিষ্ঠাতা সভাপতি ইউটিএসওবি (UTSOB) মাহবুব আল হাসান।

অনুষ্ঠানে মুহাম্মদ আলতাফ হোসেনের স্মৃতিচারণ, তার সাংবাদিকতার অবদান তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং জাতীয় সাংবাদিক সংস্থা আগামী দিনগুলো কার্যক্রম দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  তাঁর বক্তব্যে বলেন,
সাংবাদিকরা জাতির আয়না। একজন সৎ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজের অন্যায়, অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে জাতিকে সত্যের পথে এগিয়ে নেয়।

তিনি আরও বলেন, মরহুম মুহম্মদ আলতাফ হোসেন ছিলেন একজন প্রবীণ, সৎ, নীতিবান ও নির্ভীক সাংবাদিক। দেশের সাংবাদিকতা অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন,
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কমিটির ও অন্যান্যদের অংশগ্রহণ ও অনুষ্ঠান সফল করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরও বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, যে মরহুম আলতাফ হোসেনের কর্মময় জীবন ও সাংবাদিকতার সংগ্রামী ভূমিকা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিতে একটি ভারসাম্য পরিবেশে তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন। জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর ২০২৪ ইং সোমবার রাত ১০ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক, মোঃ হযরত আলী, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ছানাউল্লাহ ভূঁইয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আলোচনা শেষে মরহুম আলতাব হোসেনের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST