শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর পথসভা ও লিফলেট বিতরণে উচ্ছ্বাস

Reporter Name / ১২৭ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী শনিবার (১৮অক্টোবর) পৃথক কর্মসূচিতে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। তারা দলের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভার করে।

সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা তালুকদার আরুণী সকাল থেকে সরিষাবাড়ী পৌঁছে দিগপাইত, সানাকৈর বাজার, ফয়েজের মোড়, বাউসি বাজার, পপুলার মোড়, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন চত্বর ও আরামনগর বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করেন।

পথসভায় সালিমা তালুকদার আরুনী বলেন,
“আমার বাবা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার সরিষাবাড়ীর উন্নয়নে যে অসমাপ্ত কাজগুলো রেখে গেছেন, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যেই আমি রাজনীতিতে এসেছি। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

অন্যদিকে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম)ও সরিষাবাড়ীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “বিএনপি জনগণের দল। আমরা এই ৩১ দফার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই।”

একই দিনে দুই প্রার্থীর প্রচারণায় সরিষাবাড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে দিনভর আলোচনা চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST