মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া-মনোহরদী সীমান্তবর্তী এলাকায় বানার নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে গিয়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের নায়েবের বাড়ি সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন খিরাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০) এবং একই গ্রামের নায়েবের বাড়ি এলাকার ওয়াখিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪০)। আহত দীনা সুলতানা (২৭)-কে উদ্ধার করে স্থানীয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের বানার নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নামেন চারজন নারী। নদীর পানির প্রবল স্রোতে এক পর্যায়ে তারা ভারসাম্য হারিয়ে স্রোতের টানে ভেসে যেতে থাকেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দীনা সুলতানাকে উদ্ধার করতে সক্ষম হলেও লিপি ও বিলকিস পানির স্রোতে তলিয়ে যান। বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ,ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ ছয় ঘন্টা পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় বিলকিসের মরদহ উদ্ধার করতে সক্ষম হয়।
কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রের এবং থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় ও উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এক নারী লাশ তাৎক্ষণিক এবং আরেক নারীর লাশ ছয় ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে‌। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST