রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জে ভূয়া সেনা সদস্য আটক

Reporter Name / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে এক ভূয়া সেনা সদস্যকে আটক করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা দিকে সরারচর থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আসার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনের এক যাত্রী বগির দরজা বন্ধ থাকায় অন্য বগিতে যেতে চাইলে মো. আলমগীর খা (৩৪) নামে এক ব্যক্তি দরজা খোলার সময় যাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ সময় দরজায় ধাক্কা মারতে গিয়ে এক যাত্রীর হাতের আঙুলে আঘাত লাগে। পরে যাত্রীরা দরজা খুলে দিলে ওই ব্যক্তি পুনরায় দরজা বন্ধ করে দেন।
ঘটনার সূত্র ধরে যাত্রীরা দরজা বন্ধ করার কারণ জানতে চাইলে আলমগীর খা উত্তেজিত হয়ে যাত্রীদের ওপর চড়াও হন এবং নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তিনি আরও হুমকি দেন যে, কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর সেনা ক্যাম্প থেকে সদস্যরা এসে সংশ্লিষ্ট যাত্রীদের ধরে নিয়ে যাবে।
পরে ট্রেনে দায়িত্বে থাকা টিজি পুলিশ সদস্য ও কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের সহায়তায় তাকে স্টেশনে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ পরিচয় যাচাইয়ের জন্য আইডি কার্ড প্রদর্শনের অনুরোধ জানালে তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন।
পরবর্তীতে তার গ্রামের ইউপি মেম্বারের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, আলমগীর খা কোনো বাহিনীতে চাকরি করেন না। তার পড়নে বাংলাদেশ সেনাবাহিনীর লোগোযুক্ত হাফ হাতা গেঞ্জি, ক্যাপ এবং ব্যাগ পাওয়া যায়, যা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী (বিপিএম), (পিপিএম) জানান, ভূয়া সেনা পরিচয়ে প্রতারণার অভিযোগে আলমগীর খাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST