সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৩ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার বিকালে সাফাইশ্রীস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট আফছার উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, অ্যাডভোকেট জাকারিয়া জাহিদ, জহিরুল ইসলাম ফকির, নূর উদ্দিন, মেহেদী হাসান বাচ্চু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, কৃষক দল নেতা মুজাহিদুল ইসলাম অশ্রু প্রমুখ। এছাড়া ইউনিয়নের অন্তর্গত ৯ ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দদের মাঝে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহারের জন্য পোস্টার, লিফলেট সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST