শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

Reporter Name / ১৯০ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:২৫ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

দৈনিক জনকণ্ঠ’র সাব-এডিটর, সাপ্তাহিক অগ্নিসাক্ষী’র প্রধান সম্পাদক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, বলিষ্ঠ কলমযোদ্ধা সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব টঙ্গীর শুচি পাঠচক্র ও পাঠাগার মিলনায়তনে সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি অলিদুর রহমান অলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম নূরুল ইসলাম ও সৈয়দ আতিক, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, দৈনিক নওরোজের মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কাদেরিয়া টেক্সটাইলস মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়ারুল হক, নাট্য পরিচালক আজিজ টিপু, সুজন গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, কবি শাহীন কাওসার, কবি আতিক শাহরিয়ার, কবি ফুয়াদ সরকার, অভিনেতা রাফিজুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু ৮০ ও ৯০ দশকের টঙ্গীর গণমাধ্যম অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি ছিলেন একজন সৎ, নীতিবান, নির্ভীক এবং তরুণ সাংবাদিকদের অকৃত্রিম বন্ধু। তাঁর মৃত্যুতে টঙ্গীর সাংবাদিক সমাজ অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছে।

অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি টঙ্গীর সিনিয়র বীর মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন, দেওয়ান রফিকুল ইসলাম মাখন এবং মাহবুব তরফদারের রোগ মুক্তি কামনায় প্রার্থনা করা হয়।

মরহুমের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন তাঁর ভাই হাসান আল মামুনুর রশিদ ও ছেলে সোহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST