সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name / ১০৭ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা পাল্টা কর্মসূচিরও ঘোষণা দেন।

বুধবার বিকেলে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৫৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ৫৩নং ওয়ার্ডের বড় দেওড়া শিংবাড়ি রোড থেকে শুরু হয়ে দেওড়া মাঈনুদ্দিন মার্কেট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে, তাহলে তাদের প্রতিহত করা হবে। আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়। আগামী ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিও প্রতিহত করা হবে।
তারা আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দিনভর মহাসড়কসহ পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে নাশকতা প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন—
৫৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, টঙ্গী পশ্চিম থানা কৃষকদল সভাপতি আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি জামির হোসেন, টঙ্গী পশ্চিম মেট্রো থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফরুল ইসলাম অঙ্গন, সহ-সাধারণ সম্পাদক কাবিল মণ্ডল, এবং সেচ্ছাসেবকদল আহ্বায়ক সদস্য মো. কবির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST