বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে মতবিনিময় সভা

Reporter Name / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

লিমন মিয়া,সরিষাবাড়ী:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–৪ সরিষাবাড়ী আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে বিজয়ী করার লক্ষ্যে ডোয়াইল ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে চাপারকোনা ভূমি অফিসসংলগ্ন বালুমাঠ এলাকায় ডোয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরে বিএনপির প্রার্থীর পক্ষে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তাদের দাবি, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শ্রী প্রবীর কুমার পাল, নাজমুল হুদা খান উজ্জ্বল, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শহিদ, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আল-আমিন, ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম খান পল্লব, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সবুজ পারভেজ, থানা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিমসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST