বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর দাঁড়ি পাল্লার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:১১ অপরাহ্ন

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধি:

দাড়ি পাল্লার শ্লোগানে শ্লোগানে মুখরিত করে গাজীপুর – ৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবীর নেতৃত্বে প্রায় ২হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা জামায়াত।
২২ নভেম্বর শনিবার সকাল ১০ টায়
কাপাসিয়া সদর ইউনিয়নের পশ্চিমে সীমান্তবর্তী গ্রাম সূর্যনারায়নপুর স্কুল মাঠ খেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।পরে কাপাসিয়া উপজেলা সদর, ফকির মজনু শাহ সেতু, তরগাঁও হাসপাতাল মোড়, আমরাইদ বাজার, বীর উজুলী, উপজেলার উত্তর সীমানা অঞ্চলের টোক ইউনিয়ন ঘুরে আড়ালিয়া, বারিষাব, ঘাগটিয়া ইউনিয়নের চালার বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজউদ্দীন আহমদ চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন,এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST