সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৬:২২ অপরাহ্ন

 

মোঃ শান্ত খান,সাভার, প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার, ২ ডিসেম্বর, আসরের নামাজের পর সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে সাভার পৌর ছাত্রদল, ঢাকা জেলা উত্তর।

আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সাভার পৌর ছাত্রদল নেতা আবিদ হোসেন নাফি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর মো. খোরশেদ আলম।
এ ছাড়াও স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি-সমৃদ্ধি এবং বিএনপির নেতৃত্বের সাফল্য কামনাও করা হয়।

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া জাতীয় নেত্রী হিসেবে দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। তারা দলমত নির্বিশেষে সকলকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

দোয়া ও মিলাদ শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST