বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁদা দাবির নামে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর থানায় জিডি

Reporter Name / ১৮৯ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে চাঁদা দাবির নামে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পু টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে তার নাম ব্যবহার করে তিনজনের কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ভয়ভীতি, হয়রানি ও মিথ্যা অপবাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এর আগেও একইভাবে তার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ ওঠে। ঘটনাটি তদন্তে প্রমাণিত মিথ্যা পাওয়ায় দলীয় সিদ্ধান্তে সাময়িক বহিষ্কারের পর তাকে পুনর্বহাল করা হয়।

পাপ্পু অভিযোগ করে বলেন, রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল দীর্ঘদিন ধরে আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে তিনি আইনি নিরাপত্তা ও বিচার প্রত্যাশা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন-অর-রশিদ জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST