বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীর বাগুটিয়া বাজারে বিএনপির নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১০ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া বাজার আঞ্চলিক শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নতুন কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আরমান আলী ফকির। সঞ্চালনা করেন কালিহাতী পৌরসভার তিন বারের কাউন্সিলর আবু বক্কর।

নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব লুৎফর রহমান মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহর আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম.এ খালিদ, কালিহাতী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুল ইসলাম, বাংড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হায়দার আলী তালুকদার, সদস্য সচিব সামসুল আলম ফকির, কালিহাতী পৌর বিএনপির সহসভাপতি শাহানুর রহমান, টাঙ্গাইল জেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নূর-ই-আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি লুৎফর রহমান মতিন বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কালিহাতীর মানুষকে ভালোবাসেন এবং আমাকেও ভালো বাসেন। তাদের আস্থা ও আপনাদের ভালোবাসায় আমি ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছি। আপনারা বিপুল ভোটে আমাকে বিজয়ী করলে এই জয় আমি উপহার দেব দেশনেত্রী খালেদা জিয়া ম্যাডাম ও তারেক রহমান সাহেবকে।
তিনি আরও জানান, তিনি টিটু সাহেবকে একসাথে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন, তবে সাড়া পাননি।

অন্য বক্তারা বলেন,টিটু সাহেব যদি দলের সাথে নির্বাচন না করেন, তাহলে কালিহাতীর মানুষকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST