রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগির স্বাস্থ্যসেবা

Reporter Name / ১৭৬ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাপত্র এবং ওষুধ বিতরণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খান আঃ হাই সরকার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
কাপাসিয়ার কৃতিসন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ফ ম মমতাজ উদ্দীন রেনু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, আবুল বাসার মাষ্টার, সাইফুল ইসলাম জামাল, নজরুল ইসলাম, বেলায়েত হোসেন ডাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল হোসেন বুলবুল, সদস্য মনির পালোয়ান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ফরাজি প্রমুখ।
এলাকার কৃতিসন্তান ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত এবং জাতীয়তাবাদী মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ সহিদুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এবং মর্ডান সেবা ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক নারী-পুরুষ বিভিন্ন রোগের সেবা গ্রহণ করেন। ঢাকা থেকে আগত মেডিকেল টিমে ছিলেন কার্ডিয়াক সার্জন ডাঃ মোঃ সাজেদুল বারী, মেডিসিন বিভাগের ডাঃ নিশাত তাসনিম, ডাঃ ওয়ালিসা ইব্রাহিম, ডাঃ হুমাইরা বিনতে আহমেদ, ডাঃ আয়েশা সিদ্দিকা এশা, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাসুদুর রহমান, গাইনোকলজিস্ট ডাঃ মেজর (অব:) শিরিন আক্তার।
প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে তাদের বিভিন্ন রোগের চিকিৎসাপত্র ও ওষুধ পেয়ে খুশি। এছাড়া দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মেডিকেল ক্যাম্পেইন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ সার্বক্ষণিক সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST