শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে এক মঞ্চে ৭ মনোনয়ন প্রত্যাশী

Reporter Name / ১৯১ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে একই দলের সাত মনোনয়ন প্রত্যাশী একমঞ্চে উঠেছেন। সকল ভেদাভেদ ভুলে অদৃশ্য শক্তির মোকাবিলা করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার করেছেন তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় মধুমিতা রোড সংলগ্ন টঙ্গী কনভেনশন হলে এক নির্বাচনী প্রাক প্রস্তুতি সভায় এ আহ্বান জানানো হয়।

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির সমর্থনে একমঞ্চে উঠা মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।

সভায় বক্তারা বলেন, আমরা সকলেই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, সকলেই ধানের শীষের পক্ষে কাজ করেন। আমরা বিএনপি করি। আমাদের প্রতীক ধানের শীষ।

আগামী নির্বাচনে একটি অদৃশ্য শক্তির মোকাবিলা করার জন্য তারা অঙ্গীকার করেন। একই সঙ্গে যে সকল বিএনপির নেতা এখনো ধানের শীষের পক্ষে মাঠে নামেননি তাদের আগামী দুই দিনের মধ্যে দলের পক্ষে মাঠে নামার আহ্বান জানান তারা।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ড. মোহাম্মদ শহীদুজ্জামান, সাবেক সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, সাবেক যুগ্ম আহ্বায়ক আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আজমল ভূইয়া, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শফিউদ্দিন শফি।

এ ছাড়াও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল হাশেম, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনাসহ টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা, সদর মেট্রো থানা ও পুবাইল থানা (একাংশ) বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST