শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জেলায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব

Reporter Name / ১৯১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শহরে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ ডিসেম্বর) রবিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ বছর পূর্তির উৎসবের সূচনা হয়। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। অত্র বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মোহাম্মদ আলি আকবার আজিজী। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়ক মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— সাবেক ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম, সাবেক ছাত্র সফিকুল ইসলাম ভোতা, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া,সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ সহ বিশিষ্টজনরা। সূচনা বক্তব্য দেন উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান মুকুল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST