শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে দ্রুতগামী বাসের চাপায় নারীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১৮৫ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধুনাইল নতুন বাজার এলাকায় ঢাকা–টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার ঝাটিবাড়ী গ্রামের আজিজের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনাইল নতুন বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওই নারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ উপজেলার চাটিপাড়া এলাকায় গিয়ে সেটি আটক করে। পরে বিষয়টি কালিহাতী থানা পুলিশকে জানানো হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে কালিহাতী হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST