মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অপুর্ব পালের ফাঁসির দাবিতে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে করিমগঞ্জ ইমাম ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে ১১ (অক্টোবর ২৫) শনিবার সকাল ১০ টায় করিমগঞ্জ মডেল মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি করিমগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড় হয়ে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ এর সভাপতি মাওলানা মোবারক হোসেন বুলবুল , তিনি বলেন ” অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, অপুর্ব পাল কে প্রকাশ্রে ফাঁসি দিয়ে তার মৃত্যু কার্যকর করার জন্য।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি এবং কিশোরগঞ্জ ৩ ( করিমগঞ্জ – তাড়াইল) এ ইসলামী আন্দোলনের সংসদ পদপ্রার্থী মাওলানা আলমগীর হোসেন তালুকদার, তিনি বলেন ” আমরা কখনো কোরআন অবমাননাকে সহ্য করবো না, অতি বিলম্বে তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা শহীদুল্লাহ সাদী, তিনি বলেন, “কোরআন মহান আল্লাহর বাণী, এর অবমাননা কোনোভাবেই সহ্য করা যায় না। অপূর্ব পালের মতো দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন অপরাধ রোধ করতে হবে।” আরো বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম – খতীব, মাদ্রাসার মোহতামিম এবং ইউনিয়ন কমিটির সভাপতি – সম্পাদকরা। বক্তারা অবিলম্বে অপূর্ব পালের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ কিছু আগে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “অপূর্ব পাল” নামের এক স্টুডেন্ট প্রকাশ্যে কুরআনুল কারিমকে অবমাননা করার ঘৃষ্টতা দেখিয়েছে এবং ভিডিও করে তা সামাজিক মাধ্যম ফেইসবুকে পোস্ট করেছে । সে বর্তমানে পুলিশের হাতে গ্রেফতার পুলিশি হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST