বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ইয়্যুথ ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৮:২১ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধিঃ

আমরা যুব, গাই জীবনের জয়গান, দু’হাত বাড়িয়ে করি সম্প্রীতির আহবান’ এই প্রতিপাদ্যে যুব নেতৃত্বে বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠন কল্পে নেত্রকোনায় ইয়্যুথ ক্যাম্পেইন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় পাবলিক হলে জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্প এই ইয়্যুথ ক্যাম্পেইনের আয়োজন করে।
জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ইয়্যুথ ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভা, বিচিত্রানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা নাগরিক ফোরামের আহবায়ক হারাধন সাহা, নেত্রকোনা সদর যুব ফোরামের পার্থ সরকার ও দূর্গাপুর যুব ফোরামের মুক্তা দত্ত প্রমূখ।

অনুষ্ঠানে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা শহরে বর্ণাঢ্য শান্তি সম্প্রীতি পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিনব্যাপী ইয়্যুথ ক্যাম্পেইনে অনুষ্ঠানে লোক সঙ্গীত, আদিবাসী নৃত্য, বিভিন্ন ধরনের খেলাধূলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST