মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কক্সবাজারের মরিয়ম বেগমের গর্ভে জন্ম নিল ৬ নবজাতক

Reporter Name / ৬০৮ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

মোরশেদুল আলম, চট্টগ্রামঃ

চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতাল লিঃ-এ আজ এক বিরল ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল ।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জাকির পাড়ার মরিয়ম বেগম (৩০) একসঙ্গে ৬ নবজাতকের মা হয়েছেন। স্বামী নুর মোহাম্মদসহ পরিবারের আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিকে। চিকিৎসকদের মতে, একই গর্ভে ৬ সন্তানের জন্ম দেওয়া মায়ের সাহস, ধৈর্য এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রার এক অনন্য উদাহরণ।

মেডিকেল টিমের নেতৃত্বে ডা. নাজনিন সুলতানা লুলু এর নেতৃত্বে একদল দক্ষ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয় এই জটিল ডেলিভারি প্রক্রিয়া। ডা. লুলু বলেন, “এটি একটি চ্যালেঞ্জিং মেডিকেল কেস ছিল। মা ও শিশুদের সুস্থতায় আমাদের টিম দিনরাত কাজ করেছে। আল্লাহর অশেষ রহমতে সবকিছু সুষ্ঠুভাবে শেষ হয়েছে।
প্রসবের পর মরিয়ম বেগম ও ৬ নবজাতককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়, শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং মাও ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেওয়া বিশ্বব্যাপীই অত্যন্ত বিরল, যা মেডিকেল ইতিহাসে একটি মাইলফলক হিসেবে রেকর্ড হবে।

মরিয়ম বেগমের পরিবার এই সাফল্যকে “আল্লাহর অলৌকিক দান” বলে অভিহিত করেছেন। স্বামী নুর মোহাম্মদ বলেন, “সবকিছু আল্লাহর ইচ্ছায় সম্ভব হয়েছে। স্ত্রীর সাহস আর ডাক্তারদের প্রচেষ্টায় আজ আমরা ৬ সন্তানের বাবা-মা হয়েছি। ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রামের ফিজিওথেরাপিস্ট জাহাঙ্গীর আলম জানান, “এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের মুহূর্ত। এই সাফল্য চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্যকে বিশ্বদরবারে আরও উজ্জ্বল করেছে।
মরিয়ম বেগম ও তার পরিবারের এই আনন্দ শুধু একটি পরিবারই নয়, গোটা দেশকে আশাবাদী করছে। চিকিৎসক, পরিবার এবং সর্বোপরি ঐশ্বরিক সহায়তায় এই অসম্ভবকে সম্ভব করার ঘটনা আগামী দিনেও মানুষের মনে প্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST