মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া লোহাদী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১০৯ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া লোহাদী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জাঁকজমকপূর্ণ আনন্দঘন বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সমাবেশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
প্রধান শিক্ষক আফরোজা আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় অভিভাবক সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ও কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফ ম মমতাজ উদ্দিন রেনু। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, গিয়াসপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা আলী আকবর, রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আমরাইদ কারিগরি কলেজের শিক্ষানুরাগী সদস্য সাইফুল ইসলাম বাদল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দড়িমেরুন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুম সরকার প্রমুখ। পরে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ে স্বীকৃতি স্বরূপ তাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান সহ সকল অতিথিদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নীতিমালা ও নীতিগত সিদ্ধান্ত খুবই জরুরি। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। বিগত দিনে পরিকল্পিতভাবে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। পাঠ্যপুস্তকে শুধু এক ব্যক্তির বন্দনা ছিল। শিক্ষার উন্নয়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, যুগোপযোগী ও সুষ্ঠু কারিকুলাম প্রণয়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার প্রয়াত পিতা জীবদ্দশায় উপজেলা ব্যাপী শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিকল্পনার অনেক অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দিতে হবে। আগামী দিনে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ দিয়ে আধুনিক মানের শিক্ষা গড়ে তুলতে হবে। তিনি বিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। ইতিমধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। ভবিষ্যতে তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা ও সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে শিক্ষার সার্বিক উন্নয়ন ঘটবে বলে দাবি করেন। তিনি আরো বলেন, বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থাকতে দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বৃত্তির ব্যবস্থা ও শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আসম হান্নান শাহ্’র দীর্ঘ বর্ণাঢ্য জীবনীর উপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নাটিকা মঞ্চস্থ করে। পরে প্রধান অতিথি তাদের পুরস্কৃত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST