বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার বিএনপি নেতা নাজমুল ভূঁইয়ার মাতার জানাজা নামাজ সম্পন্ন

Reporter Name / ৬০৭ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রবীণ নেতা মোঃ নাজমুল হোসাইন ভূঁইয়ার মমতাময়ী বয়োবৃদ্ধা মাতা আমিনা খাতুনের জানাজা নামাজ রোববার বাদ জোহর সম্পন্ন হয়েছে।
শনিবার রাত ৯ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাউৎকোনা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রবীণ প্রয়াত নেতা আব্দুল আজিজ ভূঁইয়ার (দলিল লেখক) সহধর্মিণী।

মরহুমার জানাজা নামাজ রাউৎকোনা ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে আত্নীয় স্বজন, এলাকাবাসী, পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও বিএনপি দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজায় শরীক হয়ে উনার রুহের মাগফিরাত কামনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ। এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা এফ এম কামাল হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির প্রমুখ।

মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে, নাতি-নাতনী, আত্নীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সহজ-সরল, পর্দানশীল, পরহেজগার ও দ্বীনদার আমিনা খাতুনের জানাজা নামাজ পড়ান স্থানীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন। এর আগে উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন মরহুমার জৈষ্ঠ্য পুত্র মোঃ নাজমুল হোসাইন ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST