বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে

Reporter Name / ৪৭ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪)-এর ওপর নতুন একটি সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় কালিহাতী সাতুটিয়া বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রায় ৩৭ দশমিক ৯২ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ সম্পন্ন হলে মহাসড়কের এ অংশে যান চলাচল আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি সড়কের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং জনসাধারণের ভোগান্তিও অনেকাংশে লাঘব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুর নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন।

এ সময় তিনি বলেন, কালিহাতীবাসী এবং জামালপুর মহাসড়ক ব্যবহারকারী মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই স্থানে একটি আধুনিক ও নিরাপদ সেতু নির্মাণের। সেই প্রত্যাশা পূরণের কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সেতুটির নির্মাণকাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি মহাসড়কে যান চলাচলের গতি বাড়বে এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, মধুপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, কালিহাতী উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, কালিহাতী পৌর যুবদলের সাবেক সভাপতি আজাহার আলী রাজা,পৌর যুবদল নেতা মামুন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তূর্ণা এন্টারপ্রাইজের প্রতিনিধি পাপ্পু।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST