মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির দোয়া মাহফিল

Reporter Name / ১৯৯ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার টঙ্গী পশ্চিম থানার আওতাধীন এলাকায় আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. মঞ্জুরুল করিম রনি—সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি এবং গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার সংগ্রাম ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তাঁর আদর্শই আমাদের চলার পথ দেখায়।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাহবুব আলম শুক্কুর—সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাষক বশিরউদ্দীন—সভাপতি, টঙ্গী পশ্চিম থানা বিএনপি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন; গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. সুমন; মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন; টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক; টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যায় বেপারী; ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাত্তার ৫৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শিপন মাহমুদ,  ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল; সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান; টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন ও সদস্য সচিব আলাউদ্দিন সুমন প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার সংহতি, সংসদীয় শাসনব্যবস্থা শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আপসহীন ভূমিকা রেখেছেন। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের মধ্যেও তিনি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রেখেছেন—যা বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রামের চেতনায় নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST