শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর মহানগরের তিন থানার যুবদলের কমিটি বিলুপ্ত, আংশিক কমিটি ঘোষণা

Reporter Name / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা ও পূবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটি অনুযায়ী টঙ্গী পশ্চিম থানা যুবদলের আংশিক কমিটিতে শেখ মো. সুমনকে সভাপতি এবং আব্দুল আজিজ টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গাছা থানা যুবদলের আংশিক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সোলেমান সরকারকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ইফতেখার আহমেদ রিপন এবং সদস্য সচিব হিসেবে আশরাফুর রহমান জুয়েল তাজকে মনোনীত করা হয়েছে। পূবাইল থানা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মজিবুর রহমান রাজিব এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. সোহেল খানকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন গত ৭ জানুয়ারি এসব কমিটির অনুমোদন প্রদান করেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

একই সঙ্গে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সভাপতি ও সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলকে সাংগঠনিকভাবে আরও সুসংহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

তিনি আরও বলেন, দলের আদর্শকে সামনে রেখে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখাই আমাদের প্রধান লক্ষ্য।

নবগঠিত কমিটির সভাপতি শেখ মো. সুমন কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। টঙ্গী পশ্চিম থানা যুবদলকে একটি শক্তিশালী, সংগঠিত ও কর্মীবান্ধব ইউনিট হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দলের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাই আমাদের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST