শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময়

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৬:১৩ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা)-এর সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে সংগঠনের প্রায় ২০ জন সাংবাদিক সভায় অংশ নেন।

সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত মোহাম্মদ জাহিদুল হাসান ২০তম ব্যাচের একজন কর্মকর্তা। দীর্ঘ ১৮ বছর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমে ইতোমধ্যে দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে যানজট নিরসনে তাঁর উদ্যোগ গাজীপুরবাসীর প্রশংসা কুড়িয়েছে।

সভায় জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ঘনবসতিপূর্ণ মহানগরী গাজীপুরে পুলিশ প্রশাসনের জনবল তুলনামূলকভাবে কম। এই ঘাটতি পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এর জবাবে কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আপনাদের কথা একদমই সত্য। গাজীপুর মহানগরীতে জনবলের ঘাটতি রয়েছে। ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জনবল বৃদ্ধির আবেদন করা হয়েছে। আমি আশাবাদী, জনবল বৃদ্ধি পেলে অপরাধ দমন আরও কার্যকর হবে এবং মহানগরীতে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, দায়িত্বে থাকা অবস্থায় আমি সর্বোচ্চ চেষ্টা করব অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা রাখতে। বিশেষ করে মাদকের ভয়াল থাবা থেকে গাজীপুরবাসীকে মুক্ত রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

মতবিনিময় সভায় জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কমিটির মোঃ ফিরোজ মিয়া, মোঃ হারিছুর রহমান সিবলু, মোঃ হযরত আলী রানা, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোসাঃ পান্না আক্তার, মোসাঃ রোকসানা কাজল, মোঃ আব্দুল বারী, কাজী সাকিল, মোঃ তারেক রহমান ফয়সাল, মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, মাইনুল ইসলাম ইমনসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST