বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে অনুষ্ঠিত হলো মোড়গ লড়াই: বগুড়া সিটি আছিল ক্লাবের ‘মামু পাখনা’র দুর্দান্ত জয়

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর টঙ্গীতে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত মোড়গ লড়াই—গাজীপুর মহানগর আছিল মোড়গ সমবায় সংগঠন বনাম বগুড়া সিটি আছিল ক্লাব। হাজারো দর্শকের উপস্থিতিতে এ আয়োজন পরিণত হয় এক উৎসবমুখর যুদ্ধক্ষেত্রে।

শুক্রবার (১৬ মে) সকাল ৯ টা থেকে  বিকাল ৫ টা পর্যন্ত মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। লড়াইয়ে অংশ নেয় উভয় দলের ১৪ টি প্রশিক্ষিত মোড়গ সেনারা। চরম উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত বিজয়ী হয় বগুড়া সিটি আছিল ক্লাব।

মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

এ উপলক্ষে আয়োজিত সভায় বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনি বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিটি নির্দেশনার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁর নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। গত ১৬ বছর ধরে আমরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। এখন আর পিছিয়ে পড়ার সুযোগ নেই। দলকে শক্তিশালী রাখতে হলে আমাদের সংগঠিত ও সজাগ থাকতে হবে। ভবিষ্যতে যেন কেউ আমাদের দুর্বলতা পোষণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুল আলম শুকুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব  আসাদুজ্জামান নূর, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন এবং পশ্চিম থানা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আবু বক্কর সিদ্দিক, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী সহ প্রমূখ।

বগুড়া সিটি আছিল ক্লাবের কোচ বলেন, “আমরা প্রমাণ করেছি সাহস, কৌশল ও মাটি থেকে উঠে আসা আত্মবিশ্বাস দিয়েই জয় পাওয়া যায়।”

অন্যদিকে গাজীপুর মহানগর আছিল মোড়গ সমবায় সংগঠন সভাপতি মোঃ আবু সাইদ (সাবু) হতাশ স্বরে জানান, “হার-জিত খেলার অংশ, তবে আমাদের ‘বজ্রডানা’র মানসিক প্রশিক্ষণের ঘাটতি ছিল, স্বীকার করছি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়  আকর্ষণীয় পুরস্কার। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর এই প্রতিযোগিতা আরও বড় পরিসরে আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST