শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ছয়টি ইউনিয়নের মানুষের স্বপ্ন—যমুনা হবে নতুন উপজেলা

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর)

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ৬টি ইউনিয়নের মানুষ বহু বছরের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে পৃথক “যমুনা উপজেলা” গঠনের দাবি তুলেছেন।

সোমবার (৩ নভেম্বর) সকালে সরিষাবাড়ী–কাজিপুর মহাসড়কের ব্রাম্মনজানী বাজার এলাকায় “যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ” এর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যমুনা নদীর পশ্চিমপাড়ের এই অঞ্চলটি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব দিক থেকেই পিছিয়ে আছে। নৌপথের ওপর নির্ভরশীল হওয়ায় জনগণ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত এসব মানুষের জীবনমান উন্নয়নের জন্য নতুন উপজেলা গঠন এখন সময়ের দাবি।

তারা বলেন, “সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি আদায় করি”, “ছয় ইউনিয়নের এক চাওয়া—যমুনা হবে নতুন উপজেলা”—এমন স্লোগানে মুখর ছিল মানববন্ধন এলাকা। বক্তারা সতর্ক করে জানান, দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক শিক্ষক আলতাফ হোসেন মাস্টার, প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও আব্দুল বাকি বিএসসি প্রমুখ।

মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST