রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জনগণের পাশে দাঁড়াতে চান কাজী রেহা কবির সিগমা: কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী

Reporter Name / ২০১ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: 

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার হাওরে প্রথম একজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হলেন বিশিষ্ট সমাজসেবক, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা। “মার্কা কিংবা দল নয়, যোগ্যতাই পরিচয়” এই স্লোগানকে সামনে রেখে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
​কিশোরগঞ্জের হাওরে ঢোকার প্রতিটি প্রবেশদ্বারে তার ‘সিগমার হাতছানি’ নিয়ে ব্যানার ও পোস্টার দেখা যাচ্ছে।
​নির্বাচনী এলাকায় গণসংযোগকালে কাজী রেহা কবির সিগমা বলেন, “জনগণ আমার প্রেরণা, জনগণই আমার শক্তি। আমি নেত্রী হতে আসিনি, শুধু কথার ফুলঝুরি নয়, কাজে আমার পরিচয়।”
​তিনি আরো বলেন, “আমি কাজে বিশ্বাসী। আমি জনপ্রতিনিধিত্ব চাই না – আমি জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমার স্বপ্ন জনগণকে পাশে নিয়ে কাজ করা।” হাওর অঞ্চলের উন্নয়নের স্বপ্ন দেখিয়ে তিনি বলেন, “ইটনা, মিঠামইন আর অষ্টগ্রাম এই দ্বিতীয় বৃহত্তম হাওরের মানুষ থাকবে উন্নত, শিক্ষিত এবং নিরাপদ। তাই আমি একটি নিরাপদ হাওর অঞ্চল বিনির্মাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।”
​গত ৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে অষ্টগ্রাম উপজেলার নিজ গ্রামের বাড়ি কাজীবাড়ি থেকে বের হয়ে তিনি উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের পাড়ায় পাড়ায় গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষ তাদের ‘প্রাণের প্রার্থীকে’ কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়ে। তিনি ভাতশালা ও জিরো পয়েন্টের নানা স্থানে পথসভা ও গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
​হাওর অঞ্চলের বেশ কয়েকজন বাসিন্দা জানান, বিগত নির্বাচনে সংসদ প্রার্থী হিসেবে যারা এসেছেন, তারা ভোট নেওয়ার পর চাঁদের দেখা মেলার মতো উধাও হয়ে যান, তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। এ নিয়ে তাদের মাঝে গভীর ভারাক্রান্ততা বিরাজ করে। তাদের একটাই প্রত্যাশা—সাধারণ মানুষ যেনো তাদের সংসদ সদস্যকে বিপদে-আপদে পাশে পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST