রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে আ.লীগ দুষ্কৃতীকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ২৩৪ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের দুষ্কৃতীকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন  বিএনপি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড  বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

বিক্ষোভ মিছিলটি ৪৯ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আর তার দোসররা দেশে নৈরাজ্য করছে। সকল প্রকার নৈরাজ্য ও সন্ত্রাস বন্ধে বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে প্রতিহত করবে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।  তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে।

নেতারা আরও বলেন, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ দূসরদের কেউ কেউ পুনর্বাসনের চেষ্টা করছেন। আওয়ামী দূসরদের সাথে মিশে লিয়াজু করে অবৈধ মাদক ব্যবসা ও চাঁদাবাজি  করছেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের হুশিয়ার করে বলে দিতে চাই কোন আওয়ামী দূসরদের দলে জায়গা দেওয়া হবেনা। যারা তাদের পূর্ণবাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করব।

এ সময় উপস্থিত ছিলেন, মজিবর মাস্টার সাবেক আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা বিএনপি, সোহেল চৌধুরী সাবেক আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা বিএনপি, মিরাজ মিয়া যুগ্ম সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি, বাবুল মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক ৪৯ নং ওয়ার্ড টঙ্গী পূর্ব থানা বিএনপি, শার্জাহান মিয়া সিনিয়র যুগ্ম সম্পাদক ৪৯ নং ওয়ার্ড বিএনপি, আলাউদ্দিন মিয়া মহানগর যুবদল এর সাবেক সদস্য, মনসুর মিয়া ২ নং ইউনিট কমিটির সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি, জলিল মিয়া আহবায়ক সদস্য টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল, জিয়া উদ্দিন, মোজাম্মেল, হারুন, হালিম, স্বপন চৌধুরী, হিরা মিয়া, আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST