বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরামতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকালে চেরাগআলী দত্তপাড়া এলাকায় এ আয়োজন করা হয়।

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেলের সভাপতিত্বে
সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট সাদাত হোসেন টিপুর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল শাহনাজ ইসলাম, ৪৮ নং ওয়াডে নির্বাচিত কাউন্সিলার শফি উদ্দিন শফি,নগর স্বাস্থ্য সেবা কেন্দ্র উপ-পরিচালক আবু সুফিয়ান, নির্বাহী সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন হাসান রাসেদুল হোসেন খান, বেগম গুল বেমন আরা একাডেমি স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম মো. অহিদুল ইসলাম,
সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল মাকসুদা মনি, গাছা  থানা আহবায়ক ওলামা দল,
মাওলানা মো. আব্দুল মোমেন , অনলাইন এক্টিভেট  মারজুক ওয়াসিম ইফতেখার,
যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ
আহমেদ সাবেক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুসার খান, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত রশিদসহ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রূপরেখা সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মশালার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঝে রূপরেখাটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আগামী দিনের সংগ্রামে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট নিরসনে বিএনপির ঘোষিত ৩১ দফা একটি যুগোপযোগী রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এ কর্মসূচি জনগণের প্রত্যাশার প্রতিফলন। এ জন্য মাঠপর্যায়ে সংগঠনের প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা সাধারণ মানুষের কাছে এ কর্মসূচির তাৎপর্য তুলে ধরতে পারেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা আরও বলেন, বিএনপি শুধু আন্দোলনের দল নয়, বরং একটি সুস্পষ্ট ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে। গণমানুষের অধিকার পুনরুদ্ধারের এই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় মুক্তির সনদ। আমাদের প্রত্যেককে দায়িত্বশীলভাবে জনগণের মাঝে এ বার্তা পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে কোনো আন্দোলন সফল হয় না। তাই মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সচেতন ও প্রশিক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল,যুবদল  স্বেচ্ছাসেবক দল বিএনপি ও ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST