মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে মৎস্যজীবী দলের নতুন কমিটি ঘোষণায় বর্ণাঢ্য আনন্দ মিছিল

Reporter Name / ১৫৩ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত পূর্ব ও পশ্চিম থানা আহবায়ক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে টঙ্গী বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে শেষ হয়। পুরো মিছিলজুড়ে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ, দলীয় স্লোগান ও পতাকার বর্ণিল শোভা ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের আহবায়ক কাজী হাসান, সদস্য সচিব মো. মিলন চৌধুরী, টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের আহবায়ক মাসুদ মণ্ডল, সদস্য সচিব আব্দুল কাইয়ুম, গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ।

নেতারা বলেন, নবগঠিত কমিটি ঘোষণার মধ্য দিয়ে টঙ্গী অঞ্চলে মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তারা আরও জানান, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবী দল সর্বদা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST