বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নির্বাচিত হলে কাপাসিয়ার সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে কাজ করবো: শাহ রিয়াজুল হান্নান

Reporter Name / ২৩৭ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন পেলে কাপাসিয়ার সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে যথাসাধ্য কাজ করবো। বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এই সনমানিয়ার আড়াল বাজারে নির্বাচনি প্রচারণায় আমার উপর হামলা করেছে। আমাদের দলীয় নেতা কর্মীদের উপর দীর্ঘ ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে। ফ্যাসিস্টদের সময়োপযোগী জবাব দেয়া হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি দীর্ঘ নেতৃত্ব দিয়েছে।

তিনি ২৪ সেপ্টেম্বর বুধবার বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের চর সনমানিয়াস্থ ‘সুরুজ আলী পন্ডিত উচ্চ বিদ্যালয়’ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক’’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তাজউদ্দীন
সভাপতিত্ব করেন । সাধারণ সম্পাদক বাদল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলম রিটন, অ্যাডভোকেট মীর সেলিম, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, সাধারণ সম্পাদক ওমর ফারুক। এসময় ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান আরো বলেন, সাধারণ মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বলেন, কাপাসিয়ার উন্নয়নে আমার পিতা, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ আজীবন চেষ্টা করে গেছেন। তাঁর অসমাপ্ত উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে হবে। বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসালে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এলাকায় আধুনিক মানের কলকারখানা সহ বড় ব্যবসা কেন্দ্র গড়ে উঠবে। ফলে সাধারণ মানুষ সচ্ছলতার মূখ দেখবে আর সাচ্ছন্দ্যে বসবাস করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST