বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

সাগর আহমেদ জজ:(নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।​পল্লি বিদ্যুৎ সূত্রে জানা যায়, গত ১৬ জুন শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের একটি দল ইছবপুর এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাব্বির আহম্মেদ কাজলের নামে থাকা একটি সংযোগে পাঁচ মাসের বিল বকেয়া এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।​অভিযোগ উঠেছে, সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্র করে একদল স্থানীয় লোক বিদ্যুৎকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কর্মীরা মারধরের শিকার হন এবং তাদের কাছে থাকা বিল আদায়ের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ বিদ্যুৎকর্মীদের উদ্ধার করে।​এ ঘটনায় নেত্রকোনা পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে পুলিশ আইরিন আক্তার (৪৫) ও নুরুন্নাহার (৪২) নামে দুই নারী আসামিকে গ্রেপ্তার করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST