রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় ব্যাংকখাতের অর্থ লুটকারী এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা কর্মচারিদের ইসলামী ব্যাংক থেকে অপসারনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৬ অক্টোবর) উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে ব্যাংকটির গ্রাহক ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী আশরাফুল ইসলাম আশিকের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে এস আলমের মাধ্যমে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারিদের বরখাস্ত করার দাবী জানান। বাজারের ব্যবসায়ী, চাকরী প্রত্যাশী ও গ্রাহক হোল্ডাররা বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম নিয়ামক এই ইসলামী ব্যাংক। সেই ব্যাংককে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এস আলম নামে এক দানব। তারা আরো বলেন, ব্যাংকে নিয়ম বহির্ভূত নিয়োগ দেয়ায় বঞ্চিত মেধাবীরা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই অনতিবিলম্বে এসব অযোগ্যদের বাতিল করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে এস আলমকে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করে আটক করার পাশাপাশি পাচার করা অর্থ উদ্ধার করার জোর দাবি করা হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আব্দুস সালাম মাস্টার, গ্রাহক আব্দুর রাজ্জাক শাহ, সাইফুল ইসলাম, মশিউর রহমান, বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, আকবর আলী,ইমরান আলী সহ স্থানীয় ব্যবসায়ী, চাকরী প্রত্যাশী, গ্রাহকসহ স্থানীয় সুধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST