বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে: কাপাসিয়ায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

Reporter Name / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

এ এইচ সবুজ, গাজীপুর:

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা সকলেই সিএনজির যাত্রী। নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২), ও তার ছেলে সায়ান (৪), নিহত অপরজন হলো একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের পুত্র তৗফিদুল ইসলাম (১৪)।

এদিকে আহত তিন জনের মধ্যে একজন সিএনজি চালক অপর দুজন যাত্রী।

জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি কাপাসিয়ার ওই এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয় এ সময় মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ভেঙ্গে দুমড়ে মুছে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন এবং ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST