নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি:
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়ন শাখার ৫ নং ওয়ার্ড মাধুশালের উদ্যোগে এক নির্বাচনী সভা আজ বাদ মাগরিব মাধুশাল বাজারে অনুষ্ঠিত হয়।
সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাচিকাটা ইউনিয়ন শাখার ৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মো: জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মো: জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা দক্ষিণ শাখার আমীর মাওলানা মো: সানাউল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাচিকাটা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ বিলাল হোসাইন।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষ আজ সচেতন। তারা এমন প্রার্থীকেই ভোট দেবে, যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে না, দলীয় গ্রুপিং করে না, চাঁদাবাজি বা টেন্ডারবাজির মতো অপরাধে জড়িত নয়। সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য যোগ্য ও নীতিবান নেতৃত্বের প্রয়োজন।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাচিকাটা ইউনিয়ন শাখার ৫ নং ওয়ার্ড সেক্রেটারি মো: তাজুল ইসলাম।
সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংকের কর্মকর্তা জনাব মো: আব্দুল জলিল।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত নির্বাচনী সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।