শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রামগড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবীণ দলের দোয়া মাহফিল

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণে উপজেলা জাতীয়তাবাদী প্রবীণ দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রামগড় উপজেলায় আয়োজিত এই দোয়া মাহফিলে জাতীয়তাবাদী প্রবীণ দলের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য মুছা আহমেদের সঞ্চালনায় শিল্প কমিনিটি সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্ব ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন বলেন, “দেশের ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনো ভুলবে না।”
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু) এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ। বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

দোয়া মাহফিলে জাতীয়তাবাদী প্রবীণ দলের নেতৃবৃন্দসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবীণ দলের উদ্যোগে এর আগে রামগড় সদর ইউনিয়ন ও ২নং পাতাছড়া ইউনিয়নেও অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST