বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

হাড় কাঁপানো শীতে মানবিকতার অনন্য নজির গড়ছেন কেশবপুর উপজেলার ইউএনও রেকসোনা খাতুন

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

আবুজার গিফারী কেশবপুর (যশোর):-

কেশবপুর উপজেলায় গত এক সপ্তাহ ধরে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। প্রচণ্ড ঠান্ডায় জনজীবন যখন কার্যত স্থবির, তখন সাধারণ মানুষ সন্ধ্যার আগেই ঘরে ফিরছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এমন হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন।
একজন দায়িত্বশীল নারী প্রশাসনিক কর্মকর্তা হয়েও তিনি মানবকল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রেখেছেন। গভীর রাতে নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার গরিব, অসহায় ও শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র বিতরণ করে চলেছেন তিনি। এতে করে উপজেলাবাসীর কাছে তিনি অর্জন করেছেন ব্যাপক আস্থা, ভালোবাসা ও সম্মান।
এলাকাবাসী জানান, কয়েক যুগ পর এ বছর কেশবপুরে এমন প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে দিনমজুর, ছিন্নমূল ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। তাদের এই দুর্দশার কথা বিবেচনা করে ইউএনও রেকসোনা খাতুন সোমবার ও মঙ্গলবার (৬ ও ৭ জানুয়ারি ২০২৬) টানা দুই দিন গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
জানা গেছে, এই দুই দিনে তিনি মোট ১ হাজার ৫১৭ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শুধু বিতরণই নয়, অনেক ক্ষেত্রে শীতার্তদের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনের কথাও শোনেন। প্রশাসনের এমন মানবিক উপস্থিতিতে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।
শীতবস্ত্র পাওয়া একাধিক পরিবার জানান,
আমাদের ইউএনও রেকসোনা খাতুন স্যার একের পর এক মানবিক দৃষ্টান্ত রেখে চলেছেন। এমন শীতে রাত জেগে আমাদের পাশে দাঁড়ানো সত্যিই বিরল ঘটনা। আমরা তাঁর সার্বিক মঙ্গল কামনা করি।
এলাকার সুধী সমাজ ও জনপ্রতিনিধিরাও ইউএনওর এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন,
এই শীতে এমন মানবতাবাদী ইউএনও-ই দরকার। প্রশাসনের দায়িত্বের পাশাপাশি মানবিক দায়বদ্ধতার এমন উদাহরণ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।
মানবিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার মাধ্যমে ইউএনও রেকসোনা খাতুন কেশবপুর উপজেলায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়। শীতার্ত মানুষের মুখে মুখে এখন একটাই কথা—এমন মানবিক ইউএনও থাকলে সাধারণ মানুষ কখনো একা নয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST