বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৬৭ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমে গতি সঞ্চার, নেতৃত্বের মধ্যে সমন্বয় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টঙ্গী পশ্চিম মেট্রো থানা মৎস্যজীবী দলের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকালে গাজীপুরের টঙ্গীর তিলারগাতি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় টঙ্গী পশ্চিমসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে দলীয় কার্যক্রমের নানা দিক নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মাসুদ মণ্ডল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম।

এছাড়াও টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের আহবায়ক কাজী হাসান ও সদস্য সচিব মিলন চৌধুরীসহ উভয় থানার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মৎস্যজীবী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে হলে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা প্রয়োজন।

তারা আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই সময়ে সবাইকে সংগঠিতভাবে মাঠে থাকতে হবে, যাতে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করা যায়।

প্রধান অতিথি মোঃ আবুল কাশেম বলেন, মৎস্যজীবী দলের নেতাকর্মীরাই আমাদের সংগঠনের প্রাণ। ১৯৭৯ সালের ২৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘জাতীয়তাবাদী জেলে দল’ নামে সংগঠনটির যাত্রা শুরু করেন। পরবর্তীতে ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর বিএনপির চতুর্থ জাতীয় কাউন্সিলে এর নামকরণ করা হয় ‘জাতীয়তাবাদী মৎস্যজীবী দল’। বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে এটি চতুর্থ স্থানে — তাই একে ছোট করে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, নেতাদের সঠিক দিকনির্দেশনা ও কর্মীদের কঠোর পরিশ্রমে সংগঠনের সুনাম বৃদ্ধি পাবে। তৃণমূলের এই ঐক্যই আমাদের ভবিষ্যতের শক্তি। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। আমরা কোনো ব্যক্তির নয়, ধানের শীষের নির্বাচন করব। আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি মোঃ নজরুল ইসলাম বলেন,
গাজীপুর মহানগরসহ প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে মৎস্যজীবী দলের কার্যক্রম আরও সক্রিয় করা হবে। এই ঐক্য মাঠপর্যায়ে ধরে রাখতে হবে।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানান এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST