বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: মালামাল জব্দ

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্সবিহীন দুটি অবৈধ ইটভাটায় মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা উচ্ছেদ অভিযান চালিয়েছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানদিয়া ও পোনাশাড়ি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম।

জানা যায়, উপজেলার সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া গ্রামের মোঃ হারুনের মালিকানাধীন‘মেসার্স আর এল বি’ এবং সিংহশ্রী ইউনিয়নের পোনাশাড়ি গ্রামের সাইফুল ইসলাম ও মামুনের মালিকানাধীন মেসার্স এমএসবি’ নামক ইটভাটা দুটি দীর্ঘ দিন ধরে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানকালে ভাটা দুটির চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এছাড়া ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
অভিযানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পরিদর্শক রকিবুল হাসান।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST