মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় উপজেলা ব্যাপী ধানের শীষ প্রতীকের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর পক্ষে দলীয় নেতাকর্মীরা ভোট প্রার্থনা করে একযোগে উপজেলার সর্বত্র বিশাল শোভাযাত্রা করেছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর উপজেলা সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে উপজেলা পরিষদ পর্যন্ত বিশাল শোভাযাত্রা বের করে।
উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের নেতৃত্বে বিশাল শোভাযাত্রাটি সদর রোড প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা এবং নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, যুবদল নেতা কবির সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বাবু, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। কাপাসিয়ার জনপ্রিয় নেতা ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর পক্ষে সবাইকে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উপজেলার ১১ টি ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিশাল শোভাযাত্রা বের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST