এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়ায় ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫’ পালিত হয়েছে। ১০ মার্চ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে সচেতনতা মূলক মহড়া ও শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসের কর্মসূচি পালিত হয়। কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে ফায়ার ফাইটিং মহড়া পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মহম্মদ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ্, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন প্রমুখ।
এছাড়া মহড়ায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের আগুন নিভানোর সহজ কৌশল শিখিয়ে দেন। বিভিন্ন দুর্যোগ ও দৈব-দূর্বিপাকে ধৈর্যহারা না হওয়ার পরামর্শ দেন।