বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক গরীব ও অসহায়দের মাঝে গরুর গোস্ত বিতরণ

Reporter Name / ২৩৪ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

ফ এম কামাল হোসেন, কাপাসিয়া( গাজীপুর):

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারো গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে উপজেলার ৭ টি পয়েন্টে গরু কুরবানি দিয়ে এসব গোস্ত গরীবদের মাঝে বিলিয়ে দেয়া হয়।
জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ জানান, জামায়াতে ইসলামী প্রতি কুরবানির ঈদে অসহায় ও গরীব মানুষের মাঝে গোস্ত বিতরণ করে থাকে। এ বছর কাপাসিয়া উপজেলার পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গোস্ত বিতরণ করা হয়। এর মধ্যে উপজেলার বরিবাড়ি মাদরাসা মাঠে গরু কুরবানি দিয়ে সিংহশ্রী ও টোক ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়। রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে একটি গরু কুরবানি দিয়ে ওই ইউনিয়নের ৭০ টি পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়।
চৌকারচালা জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা আবুল কালামের বাড়িতে একটি গরু কুরবানি দিয়ে বারিষাব ও ঘাগটিয়া ইউনিয়নে ৮০ পরিবার, মেরুয়া গ্রামে গরু কুরবানি দিয়ে কড়িহাতা ও সনমানিয়া ইউনিয়নের ৮০ পরিবারের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়। গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হকের দিগধা গ্রামের বাড়িতে গরু কুরবানি দিয়ে তারগাঁও ইউনিয়নে ৭০ টি দরিদ্র পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়। তাছাড়া কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লার রাউৎকোনা গ্রামের বাড়িতে একটি গরু কুরবানি দিয়ে কাপাসিয়া সদর ইউনিয়নের ৮০ টি অসহায় পরিবার এবং কামড়া গ্রামের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের তত্বাবধানে গরু কুরবানি দিয়ে দুর্গাপুর ও পার্শ্ববর্তী চাঁদপুর ইউনিয়নের ৮০ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়।

কুরবানির মাঠ থেকে স্থানীয় লোকজনের মাঝে গোস্ত বিতরণ করার পাশাপাশি স্থানীয় জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ গোস্তের প্যাকেট তালিকা অনুযায়ি অনেক অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর – ৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবী, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর দায়িত্বশীলগণ কুরবানিস্থলে উপস্থিত থেকে গোস্ত বিতরণ কার্যক্রম তদারকি করেন।
সালাউদ্দিন আইউবী জানান, “জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। জামায়াত দারিদ্রমুক্ত সমাজ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা কাপাসিয়া উপজেলাকে একটি আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চাই। আমাদের এ সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরো বেশি জোড়ালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST