শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জেলা মহিলা দলের সভা : বিগত আন্দোলনে নারী নেত্রীরা ঢাল হিসাবে কাজ করেছেন — আফরোজা আব্বাস

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নারীরা ঢাল হিসাবে কাজ করেছেন। ঘর-সংসার সামলিয়ে রাজপথের আন্দোলনে প্রথম সারিতে অবদান রেখেছেন নারীরা। তাই আজ নারী নেতৃত্বের অবদানকে স্বীকার করে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। মূলদলের কমিটিতে আনুপাতিক হারে জায়গা করে দিতে হবে। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের মূল্যায়নে কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাস্ট্র মেরামতের ৩১ দফার ২৪ দফায় নারীদের যথাযোগ্য মর্যাদার কথা বলেছেন। তা বাস্তবায়ন হলে গণতান্ত্রিক ভাবেই নারীদের মূল্যায়ন বাড়বে এবং প্রাতিষ্ঠানিক রূপ নিবে। কাপাসিয়ার কৃতিসন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ জাতীকে বার বার দিকনির্দেশনা দিয়েছেন। জাতীয় বীর হান্নান শাহ্ ছিলেন আমার ভাসুরের মতো। তিনি মির্জা আব্বাসের বড় ভাইয়ের ভূমিকা পালনূ করেছেন। কাপাসিয়ার সার্বিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা করেছিলেন। রেখে যাওয়া তাঁর সুযোগ্য উত্তরসূরী কাপাসিয়ার অভিভাবকূ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ আমার সন্তান তুল্য। আমি তাঁকে অনেক স্নেহ করি। পরিবারের ঐতিহ্যকে ধারণ করে সবার সাথে সৌজন্যতা রক্ষা করে চলছেন। বিগত আন্দোলনে জেল জুলুম ও হামলা মামলার স্বীকার হয়েছেন। তাঁকে আপনারা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করবেন। তিনি গাজীপুর জেলা মহিলা দল, তথা কাপাসিয়া উপজেলা মহিলা দলসহ সকল ইউনিটের নেতৃবৃন্দদের একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি ১৯ জুন বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কাপাসিয়া সদরে অবস্থিত ‘মডিউল কনভেনশন সেন্টারে’ অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক গুলনাহার বেগমের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, ঢাকা মহানগর মহিলা দল নেত্রী তাবাসসুম টুম্পা, জেলা বিএনপির সদস্য আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু প্রমুখ।

এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিএনপি নেতা মফিজ উদ্দিন, মেহেদী হাসান বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জেলা মহিলা দলের অন্তর্ভুক্ত ৮ টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহিলা দলের আলোচনা সভা উপলক্ষে দলীয় নেতৃবৃন্দ কাপাসিয়া উপজেলা সদর রোডে বিভিন্ন ধরনের বর্ণাঢ্য ব্যানার ও ফেস্টুন টানিয়ে সজ্জিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST