বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১৭৪ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার বাদ আছর ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে।

বিভিন্ন ইসলামী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান মারুফ, কাপাসিয়া কওমি পরিষদের সভাপতি আজমল হোসেন খান, খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস, ইমাম পরিষদের সভাপতি মাওলানা মজিবুর রহমান, রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম আজিজুল হক প্রমুখ। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অ্যাডভোকেট আলিফ হত্যা, গাজীপুরের আশা মনি ধর্ষণ, বুয়েটের আত্নস্বীকৃত শ্রী শান্ত রায়, টঙ্গীর খতিব অপহরণ, কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামে সংঘটিত ধর্ষণসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে জঙ্গি সংগঠন ইসকনের সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং ইসকন নিষিদ্ধের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST