বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে হান্নান শাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অব আসম হান্নান শাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের কাপাসিয়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর শনিবার বাদ আছর হান্নান শাহ্’র ঘাগটিয়াস্থ নিজ বাড়ি আঙ্গিনায় আলোচনা সভা, কোরআন খানি, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত নেতা হান্নান শাহ্’র সুযোগ্য উত্তরসূরী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল করিম বেপারী, জেলা ও উপজেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোশারফ হোসেন মেম্বার, সদস্য সচিব নজরুল ইসলাম মেম্বার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কা, সদস্য সচিব মুকুল ফকির প্রমুখ। এছাড়া উপজেলার বিএনপির ১১ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ব্রিগেডিয়ার হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিক হোসাইন। এর আগে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নেতৃত্বে প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র কবরে দলীয় নেতৃবৃন্দ ফাতেহাপাঠ এবং ফুলেল শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ১/১১ এর প্রথম প্রতিবাদী কন্ঠস্বর প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত‌্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
১১ অক্টোবর ১৯৪১ সালে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন হান্নান শাহ্। তাঁর বাবার নাম ফকির আবদুল মান্নান। তাঁর বাবা ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের দ্বিতীয় এর্টনী জেনারেল ছিলেন। তার ভাই শাহ্ আবু নাঈম মমিনুর রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জেষ্ঠ বিচারপতি ছিলেন। হান্নান শাহ্ এর স্ত্রীর নাম নাহিদ হান্নান। তাদের এক মেয়ে শারমিন হান্নান ‍সুমি এবং দুই ছেলে শাহ্ রেজাউল হান্নান ও শাহ রিয়াজুল হান্নান। শাহ্ রিয়াজুল হান্নান গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST