এ এইচ সবুজ নিজস্ব প্রতিবেদক:
একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান,সেবা-ই আমাদের লক্ষ্য এই শ্লোগানে এগিয়ে চলেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট এলাকার পেশাজীবী কল্যাণ পরিষদ।
২০১৩ সালে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী ও সেবামূলক প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এই সংগঠনের সদস্য ৪২৯ জন।
৫ম ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে পেশাজীবী কল্যাণ পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সংগঠনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন আকন্দ ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেশাজীবী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মো: হাদিছ উল্লাহ বেপারী।
এ সময় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন পেশাজীবী কল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গাজীপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্য জয়নাল আবেদীন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল হামিদ আকন্দ, কার্যকরী কমিটির সভাপতি মো: হাদিছ উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রাসেল বেপারী, সমাজকল্যাণ সম্পাদক মো: হানিফ সরকার নয়ন, সংগঠনের আজীবন সদস্য তোফাজ্জল হোসেন, আজীবন সদস্য মাস্টার তোফাজ্জল হোসেন সরকার, আজীবন সদস্য মো: জহির উদ্দিন, আজীবন সদস্য মো: এলেম হোসেন সরকার, আজীবন সদস্য ও বাংলাদেশ রেলওয়ের সাবেক টিটি আসাদুজ্জামান, আজীবন সদস্য মাওলানা ফারুক হোসেন, আজীবন সদস্য ও বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান মোল্লা, পেশাজীবী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো: জসিম উদ্দিন বেপারী, গোলাম মাহমুদ মোস্তফা, এস এম আকরাম হোসেন সরকার, দরিমেরুন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুম সরকার।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের জন্য পাঁচ সদস্যের জুড়ি বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।
এতে নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: হাদিছ উল্লাহ বেপারী, সহ-সভাপতি মো: হাসমত উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: সাখাওয়াত হোসেন আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন।