মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘কাব কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

বাংলাদেশ স্কাউটস, কাপাসিয়া উপজেলা শাখার আয়োজনে এবং প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো কাব স্কাউটদের প্রাণের উৎসব ‘কাব কার্নিভাল ২০২৫’। সোমবার (২৩ জুন) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।

কাব কার্নিভালে অংশগ্রহণ করেন উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১’শ ৮০ জন শিক্ষার্থী, অভিভ যোগে উপজেলার ইউনিট লিডার, উডব্যাজার এবং উপজেলা স্কাউট কমিটির সদস্যবৃন্দ। দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের একযোগে উদ্বোধন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। সারা দেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে। তাছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা স্কাউট কমিটির মাধ্যমে প্রোগ্রাম টি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতিমন্ত্রী ডাঃ তামান্না তাসনীম সকাল ১০টায় জাতীয় পতাকা এবং উপজেলা স্কাউট কমিশনার মোঃ মোবারক হোসেন প্রধান ও সম্পাদক ওমর ফারুকের স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, জেলা সম্পাদক আব্দুস সাত্তার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, ওসমান গনি , আমজাদ হোসেন, পাপড়ি, তোফাজ্জল হোসেন প্রমুখ।

দিনব্যাপী কাব কার্নিভালে ৬টি আকর্ষণীয় স্টেশনভিত্তিক প্রতিযোগিতা- তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য এবং রিং ছোড়া। এ সকল ক্রীড়া ও শিক্ষামূলক কার্যক্রমে কাব স্কাউটরা আনন্দের পাশাপাশি নেতৃত্ব, মনঃসংযোগ ও সহনশীলতার চর্চা করার সুযোগ পায়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কাব কার্নিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। কাব কার্নিভাল আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। এতে শিশুদের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাব কার্নিভালের মতো আয়োজনগুলো শিশুদের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সৃজনশীলতা বাড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST